মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জে ১৮দলীয় জোটের ডাকা টানা ৬০ঘন্টা হরতালের ৩য় দিনে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বিএনপি-জামায়াত সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বিকাল ৫টায় ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত সমাবেশে সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ এডভোকেট ফজলুল হক আছপিয়া বলেছেন,তত্ত্বাবদায়ক সরকারের দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। দেশ ব্যাপী ৬০ ঘন্টার হরতালের মধ্য দিয়ে জনগনের অভ্যূথান ঘটেছে । স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটাতে সর্বস্তরের জনগন কে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে সকল নেতাকর্মীদের তিনি আহবান জানান। ১৮ দলীয় জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন-ঐক্য জোটের সদস্য সচিব জেলা জামায়াতের সেক্রেটারী মোমতাজুল হাসান আবেদ,জেলা জামায়াতের আমির হাতিমুর রহমান,জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক ডাঃ রফিক চৌধুরী,সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সেক্রেটারী কলিম উদ্দিন আহমদ মিলন,জেলা বিএনপির সহ-সভাপতি,তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হক,জেলা জমিয়তের সভাপতি মাওলানা আব্দুল বছির,জামায়াতের নায়েবে আমীর আলহাজ্ব তোফায়েল আহমদ খান,জেলা খেলাফত মজলিশের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন মোহন,ইসলামী ঐক্যজোটের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন,জাগপা সভাপতি আমিনুল ইসলাম বকুল,এলডিপির জেলা সেক্রেটারী এমদাদুল হক,জেলা ছাত্রদলের আহবায়ক নুরুল ইসলাম নুরুল,জেলা ছাত্র শিবিরের সভাপতি দেলোয়ার হোসেন,ছাত্র শিবিরের সেক্রেটারী সাজ্জাদুর রহমান,ছাত্রদলের যুগ্ম আহবায়ক সামসুজ্জামান,আবু সায়েম লিটন,কামরুল ইসলাম রাজু,বিএনপির নেতা জুনাব আলী,ফেরদৌস আলম,মাহবুব মল্লিক,বাবরুল হাসান বাবলু প্রমুখ।
(4)
এস,এম, জহুরুল ইসলাম
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/30/4535.html/








0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন