দূর্গেশ চন্দ্র সরকার (বাপ্পী) গোয়াইনঘাট প্রতিনিধিঃ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে ৬০ ঘন্টার বি এন পি নেতৃত্বাধীন ১৮ দলের ডাকা হরতাল সারা দেশের ন্যয় ৩য় দিন মঙ্গলবার গোয়াইনঘাট উপজেলার সর্বত্র সতস্ফুর্ত ভাবে হরতাল পালিত হয়েছে। ১৮ দল ও অংগ সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে বেলা ১.০০ টায় গোয়াইনঘাট উপজেলা ১৮ দলের নেতৃত্বে এক বিশাল মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শহীদ মিনারে এসে এক পথ সভায় মিলিত হয়।
গোয়াইনঘাট উপজেলা ১৮ দলীয় জোটের আহ্বায়ক ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লুৎফুল হক খোকনের সভাপতিত্বে ও জমিয়তে উলামা ইসলাম গোয়াইনঘাটের সাধারণ সম্পাদক ও ১৮ দলীয় জোটের সদস্য সচিব মাওলানা ফরিদ উদ্দিন কয়েছের পরিচালনায় পথ সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল হক, এমএ মালেক, করিম মাষ্টার, কমর উদ্দিন, লোকমান উদ্দিন, জমিয়তে উলামার হাঃ তাজুল ইসলাম, মাওঃ গোলাম আম্বিয়া কয়েছ, খেলাফতের হাঃ আব্দুল হাকিম, যুবদল সভাপতি এমএ মতিন, যুবদল নেতা মনিরুল করিম, দেলোয়ার হোসেন মাসুক, আলিম উদ্দিন, ছায়াদ, ছাত্রদল সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ছাত্তার, আজাদ, ওলামাদল সাধারণ সম্পাদক এম এম কামাল উদ্দিন, জিশিসের সম্পাদক মোশারফ হোসেন প্রমূখ।
বিভিন্ন স্থানে আইন শৃংখলা বাহিনী‘র সদস্যরা ছিলেন সার্বক্ষনিক সতর্কবস্থায়। তবে কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটেনি। যানবাহন শুন্য ছিল উপজেলার সকল সড়ক পথ, অফিস আদালত, ব্যাংক, বীমা খোলা থাকলেও মানুষের উপস্থিতি ছিল খুবই কম। । উপজেলার বিভিন্ন স্থানে বিএনপি নেতা কর্মীরা পিকেটিং করতে দেখা গেলেও উপজেলার কোথাও কোন অপৃতিকর ঘটনা ঘটার খবর পাওয়া যায়নি। উপজেলার বিভিন্ন স্থান ঘুরে দেখা যায় দিন ব্যাপী রাস্তা ঘাটে যান বাহন তেমন একটা চলাচল করতে দেখা যায়নি, মাঝে মধ্যে দু‘একটি সিএনজি, ইমা লেগুনা ও পিকআপ চলতে দেখা যায়। তবে প্রতিটি রাস্তায় আইনশৃংখলা বাহিনীর প্রচুর পরিমান সদস্যদের ঘোরফেরা ও অবস্থান করতে দেখা যায়।
(4)
এস,এম, জহুরুল ইসলাম
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/30/4542.html/








0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন