মাহমুদ আলম,ছাতক,প্রতিনিধিঃ শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী ও শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৪ সদস্য আজ বুধবার বিকেলে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি পরিদর্শনে আসছেন। সংসদীয় কমিটির সদস্যরা হলেন, মুহিবুর রহমান মানিক এমপি, মেরাজ উদ্দিন মোল¬া এমপি, আলী আজগর টগর এমপি, আনোয়ারুল আশরাফ এমপি। এসময় উপস্থিত থাকবেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) চেয়ারম্যান মনসুর আলী শিকদার, বানিজ্যিক বিভাগের পরিচালক রফিকুল ইসলাম, পরিকল্পনা ও বাস্তবায়ন পরিচালক দীপক রঞ্জন দত্ত সহ কর্মকর্তাবৃন্দ। ফ্যাক্টরী পরিদর্শনের পর রাতে শিল্প প্রতিমন্ত্রী ছাতক সিমেন্ট ফ্যাক্টরি ৪নং এলাকার শ্রমিক-কর্মচারী অডিটোরিয়ামে স্থানীয় শ্রমিক লীগের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলে জানা গেছে।
(4)
এস,এম, জহুরুল ইসলাম
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/30/4527.html/








0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন