দূর্গেশ চন্দ্র সরকার (বাপ্পী) গোয়াইনঘাট প্রতিনিধিঃ গোয়াইনঘাটে ১৮ দলীয় জোটের সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা সদরস্থ বিএনপি‘র র্কাযালয়ে ১৮দলীয় নেতৃবৃন্দের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি‘র সভাপতি সিরাজ উদ্দিন‘র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লূৎফুল হক খোকনের পরিচালনায় এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর সাইদুর রহমান, বিএনপি‘র সিনিয়র সহ-সভাপতি ওসমান গনি, জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নুরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ আলম স্বপন, ওলামা দলের সম্পাদক এম.এম কামাল উদ্দিন, খেলাফত মজলিস পশ্চিম জাফলং শাখার সভাপতি মাওলানা আব্দুল হাকিম, সম্পাদক মাওলানা আখলাকুল আম্বিয়া, সিনিয়র সহ-সভাপতি মাওলানা ওবায়দুল¬াহ জহির প্রমূখ। উপস্থিত সকলের সর্ব সম্মতিক্র উপজেলা বিএনপি‘র সম্পাদক লুৎফুল হক খোকনকে আহবায়ক ও উপজেলা জমিয়তের সম্পাদক মাওলানা ফরিদ উদ্দিন কয়েছকে যুগ্ম আহবায়ক করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলা ১৮দলীয় জোটের সংগ্রাম কমিটি গঠন করা হয়।
(0)
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/26/4308.html/








0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন