.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২৬ অক্টোবর, ২০১৩

দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় মহিলাসহ আহত ১০,বাস আটক


মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে সড়ক দূর্ঘটনায় মহিলাসহ আহত ১০জন হয়েছে। তাদের মধ্যে গুরুতর অবস্থায় রোকেয়া বেগম (৪২),আকলিমা বেগম (১৮),তানিয়া বেগম (১৪) ও বাসের সুপার ভাইজার দিলশাদ মিয়া (৩২) কে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সিলেটে ভর্তিকৃতদের বাড়ি কিশোরগঞ্জ জেলার মনিপুর গ্রামে। পুলিশ জানায়,গতকাল শুক্রবার সকাল সাড়ে ৬টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সদরপুর নামকস্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে গিয়ে ধাক্কা লাগে। এঘটনায় ১০জন আহত হয়। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই নজরুল ইসলাম ঘটনাস্থল থেকে বাসটি জব্দ করেন।


(0)







via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/26/4245.html/

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi