.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২৬ অক্টোবর, ২০১৩

সুনামগঞ্জের বিভিন্নস্থানে আওয়ামীলীগ-বিএনপি’র পাল্টাপাল্টি মিছিল সমাবেশ


আওয়ামীলীগ-বিএনপি মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিল ও সভা,সমাবেশ করেছে আওয়ামীলীগ ও বিএনপির নেতাকর্মীরা। সারাদেশের ন্যায় গতকাল শুক্রবার দিরাইয়ে আওয়ামীলীগ-বিএনপির পাল্টাপাল্টি মিছিল ও সমাবেশ করেছে দুইদলের নেতাকর্মীরা। বিকেল সাড়ে ৪টায় দপ্তরবিহীন মন্ত্রীর,আওয়ামীলীগের উপদেষ্টা কমিটির সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের ঢাকার বাসভবনে বোমা হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল নিয়ে দিরাই পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলতাব উদ্দিন,পৌর মেয়র আজিজুর রহমান,সাংগঠনিক সম্পাদক সোহেল আহম্মদ প্রমুখ। অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির চেয়ারপার্স বেগম খালেদা জিয়ার ভাষনকে স্বাগত জানিয়ে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন-সাধারণ সম্পাদক কামরুজ্জামান,যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি রশিদ চৌধুরী,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন,উপজেলা যুবদল সভাপতি মইনুদ্দিন মাসুক, সাধারণ সম্পাদক ফারুক সরদার প্রমুখ। এদিকে জেলার দোয়ারাবাজারে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সন্ধ্যা ৬টায় ১৮দলীয় জোটের উপজেলা সভাপতি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুস ছোবাহানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সহ-সভাপতি সামসুল হক,ফারুক আহমেদ, আলতাফুর রহমান,উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক মাওলানা খায়রুল আমিন,ছাত্রদল নেতা জহির রায়হান,হাবীবুর রহমান, নজরুল ইসলাম,শাহাব উদ্দিন, শাহনুর মিয়া,আলমগীর হোসেন প্রমুখ। তাহিরপুরে বিকেলে নির্দলীয় সরকারের দাবীতে বিক্ষোভ মিছিল শেষে চাল বাজারে সভা অনুষ্ঠিত হয়। এসময় জেলা বিএনপির সভাপতি,তাহিরপুর উপজেলা চেয়ারম্যান আনিসুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জুনাব আলী,আবুল হোসেন,বোরহান উদ্দিন,ফেরদৌস আলম প্রমুখ।


(0)







via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/26/4302.html/

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi