.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২৮ অক্টোবর, ২০১৩

সুনামগঞ্জ জেলার সীমান্তে বিজিবি বিএসএফ যৌথ টহল


bgb bsf মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে চোরাচালান,নারী ও শিশু পাচার রোধসহ উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদারের লক্ষ্যে বিজিবি-বিএসএফ’র যৌথ টহল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যা ৬ টা থেকে রাত ৯ টা পর্যন্ত তিন ঘন্টাব্যাপী চলে এই যৌথ টহল। আন্তর্জাতিক পিলার ১২০০ এর সাব পিলার ৯এস এলাকা থেকে ১২০১ এর মেইন পিলার বারেকটিলা এলাকা পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে অনুষ্ঠিত টহলে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন-সুনামগঞ্জ-৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) অধিনস্থ চাঁনপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার গোলাম সারোয়ার। অপরদিকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন ৭৩ শিলং ব্যাটালিয়নের গোমাঘাট কোম্পানীর রাজাই বিএসএফ ক্যাম্পের সাবইন্সপেক্টর (এস) জিসি বড়–য়া। এব্যাপারে সুনামগঞ্জ-৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অপারেশন অফিসার মোঃ হাছান আলী বলেন,সীমান্তের চোরাচালান,নারী ও শিশু পাচার রোধসহ উভয় দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক জোরদার করার লক্ষ্যে প্রত্যেক বিওপি এলাকায় বিএসএফ’র সাথে যৌথ টহল অনুষ্ঠিত হয়ে থাকে।


(0)





এস,এম, জহুরুল ইসলাম

via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/28/4388.html/

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi