মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার বিভিন্ন স্থানে হরতালের সমর্থনে ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮দলীয় জোটের নেতাকর্মীরা। গতকাল রোববার সকাল ৮টায় সুনামগঞ্জ পৌরশহরের ষোলঘর পয়েন্টে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে নেতাকর্মীরা পালিয়ে যায়। এরপর দুপুর ১২টায় জেলা বিএনপির সভাপতি ফজলুল হক আসপিয়া,সহ-সভাপতি দেওয়ান জয়নুল জাকেরীনগ্রুপসহ বিবাদমান ৩টি গ্রুপ পৃথক পৃথক মিছিল করে পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ছাতকের বোকার ভাংগা-গোবিন্দগঞ্জে জামায়াত-শিবির সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে। এসময় উপজেলার জামায়াতের সেক্রেটারী মাওলানা আকবর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন-উপজেলা জামায়াতের আমীর মাওলানা মখছুছুর রহমান,মাওলানা মনসুর আহমদ,মাওলানা ফরিদ আহমদ,মিজানুর রহমান,আমিরুল হক প্রমখ। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়। ধর্মপাশায় জেলা বিএনপির সহ-সভাপতি মোতালিব খানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন-মোতালিব খান,ফজলুল হক নয়ন,এসএম রহমত,আব্দুল আউয়াল প্রমুখ। জামালগঞ্জে দুপুরে উপজেলা বিএনপির নেতৃত্বে বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন-উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন,জামায়াতের সহ-সভাপতি হাবিবুর রহমান,সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম,শাজাহান মিয়া,দেলোয়ার হোসেন,আবুল লেইছ প্রমুখ। এছাড়া জেলার তাহিরপুর,বিশ্বম্ভরপুর,দিরাই-শাল্লা,দোয়ারাবাজার,দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুরে বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা মিছিল,সমাবেশ করেছে
(0)
এস,এম, জহুরুল ইসলাম
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/28/4399.html/








0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন