দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ বিএনপির ডাকা তিন দিনের হরতালের প্রথম দিন রোববার দক্ষিনসুরমা যুবদল ও ছাত্রদল রাজপথে পিকেটিং ও বিক্ষোভ মিছিল বের করে। উপজেলা ছাত্রদলের সভাপতি কোহিনুর আহমদের নেতৃতে শতাধিক নেতাকর্মীরা পৃথক পৃথক ভাবে দক্ষিণ সুরমার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে। যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা পিকেটিং শেষে বাবনা পয়েন্টে একত্রিত হয়ে এক পথসভা করে। পথসভায় যুবদল নেতা মকসুদুল করিম নোহেলের সভাপতিত্বে কয়েছ আহমদ ও মিনহাজুল ইসলামের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর দক্ষিণ উপজেলা ছাত্রদলের সভাপতি কোহিনুর আহমদ। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদল নেতা মনিরুল ইসলাম তুরন, বখতিয়ার আহমদ ইমরান, কয়েছ আহমদ, ছুরাব হোসেন, ছানু মিয়া, আব্দুল খালিক, দিলোওয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, আশিক আলী, এনাম আহমদ, নাজির হোসেন, লেবু মিয়া, সবুজ, সদর দক্ষিণ ছাত্রদল নেতা আলতাব হোসেন, আল মামুন, মাহবুব আলম, জাহেদ আহমদ, মুক্তাদির খান, মন্টু কুমার নাথ, রায়হানুল হক, সুমন আহমদ, কায়েদ আহমদ, জিয়াউল ইসলাম, আজহার আলী অনিক, হাবিব, জাকির, আলমঙ্গির, তৌহিদ খান, আব্দুল আজিজ, খালেদ আহমদ, রিপন আহমদ, রুবেল আহমদ, জুবায়ের আহমদ, দুলাল, খালেদ(২), আবু বকর, তানবির, রাজু, পাবেল, রাজু(২), মুস্তাক প্রমুখ।
(0)
এস,এম, জহুরুল ইসলাম
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/29/4461.html/








0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন