.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২৯ অক্টোবর, ২০১৩

কানাইঘাটে আগফৌদ নারাইনপুর গ্রামের মুরব্বিয়ানদের জড়িয়ে মিথ্যা অপ্রচারের প্রতিবাদ


Sylhet কানাইঘাট উপজেলার ৮নং ঝিংগাবাড়ী ইউপির আগফৌদ নারাইনপুর গ্রামের বিশিষ্টজন ও মুরব্বিয়ানদের জড়িয়ে গত ২১ অক্টোবর একটি জাতীয় পত্রিকায় জনৈক শরীফ মেম্বারের বরাত দিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবী করেছেন গ্রামের ২১জন বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটি লিখিত প্রতিবাদ লিপিতে তারা বলেন, আগফৌদ নারাইনপুর গ্রামে কোন মোড়ল বা চাঁদাবাজ নেই। এলাকার অসামাজিক কার্যকলাপের হোতা শরীফ মেম্বারের বক্তব্যের সূত্র ধরে সংবাদে গ্রামের মুরব্বিয়ানদের বিরুদ্ধে ১১লক্ষ টাকা চাঁদা বাজির যে অভিযোগ আনা হয়েছে তা বানোয়াট ও উদ্দেশ্যে প্রণোদিত। প্রকৃত ঘটনা হচ্ছে গ্রামের শরীফ মেম্বার ও ইয়াহইয়াসহ কয়েকজন তাদের কয়েকজন সহযোগী নারাইনপুর গ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে মদ, গাঁজা, হিরোইন, ফেন্সিডিল বিক্রি করে কালো টাকার পাহাড় গড়েছে। এরা গ্রামে জোয়ার বোর্ড বসিয়ে এবং বিভিন্ন এলাকা থেকে ভাড়া করে অবাঞ্চিত মহিলাদের এনে দেহ ব্যবসা করে আসছিল। তাদের এসব সমাজ বিরোধী কর্মকান্ডে এলাকার যুব সমাজ দিন দিন বিপদগামী হওয়ায় গ্রামের লোকজন এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেন। তারা প্রতিবাদ লিপিতে আরো বলেন, শরীফ মেম্বারের ৩জন স্ত্রী থাকা অবস্থায় সম্প্রতি পার্শ্ববর্তী নয়াগ্রামের সৌদি প্রবাসী আব্দুল মালিকের স্ত্রী মিলন বেগমকে জোরপূর্বকভাবে উঠিয়ে সিলেট শহরের কদমতলীতে একটি বাসায় প্রায় ৩ মাস আটকিয়ে রেখে দেহ ব্যবসা করায়। পরবর্তীতে প্রবাসীর আত্মীয়-স্বজন সংবাদ পেয়ে সিলেটের পুলিশ প্রশাসনের সহযোগিতা কদমতলীর একটি বাসা থেকে মিলন বেগমকে উদ্ধার করেন। কিন্তু মিলন বেগম তিন মাস স্বামীর বাড়ীতে অবস্থান করার পর পুণরায় শরীফ মেম্বার ও তার সহযোগী ইয়াহইয়া, সিদাই, আতা, ছমছুর উদ্দিন ও মঈন উদ্দিন গংদের নিয়ে রাতের আধারে মিলন বেগমকে তার স্বামীর বাড়ী থেকে উঠিয়ে বিবাহ করে। এছাড়া শরীফ স্থানীয় গাছবাড়ী বাজারে তার ভাড়াটিয়া বাসায় নারীদের এনে দেহ ব্যবসা করে আসছে। তার এ সকল কার্যকলাপের বিরুদ্ধে আগফৌদ নারাইনপুর গ্রামের লোকজন ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। গ্রামের লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যান রফিক আহমদ চৌধুরী পরামর্শে সিলেট রেঞ্জের ডিআইজি মহোদয়ের বরাবরে গণ স্বাক্ষর সম্বলিত অভিযোগ দায়ের করেন অসামাজিক কার্যকলাপের হুতা শরীফের বিরুদ্ধে। তার এসব কর্মকান্ডের প্রতিবাদ করায় সে প্রতিহিংসা হিন চরিত্রার্থ বাস্তবায়নের লক্ষ্যে গ্রামের ৮জন মুরব্বিয়ানদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মামলা করে। সম্প্রতি মামলার আসামীরা আদালতে হাজির হয়ে জামিনে বেরিয়ে আসলে শরীফ আবারো গ্রামের বিশিষ্ট জনদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা কোৎসা রটনায় লিপ্ত রয়েছে। গ্রামের সর্বস্তরের লোকজন জাতির বিবেক সাংবাদিক ভাইদের সরেজমিনে এলাকা পরিদর্শন করলে শরীফ মেম্বারের অসামাজিক কার্যকলাপ বেরিয়ে আসবে বলে জানান। সেই সাথে তার বিরুদ্ধে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন। গ্রামবাসীর পক্ষে লিখিত অভিযোগে স্বাক্ষর করেছেন, সমাজসেবী ওলিউর রহমান, হাফিজ সাহাব উদ্দিন, মাহমুদ হোসেন, আজির উদ্দিন, হাজী আব্দুল মতিন, হাজী মুশাহিদ আলী, মাষ্টার আলা উদ্দিন, হাজী কুদরত উল্লাহ, আব্দুল জলিল, শমছুর উদ্দিন, বশির উদ্দিন, কুতুব উদ্দিন, আব্দুল হান্নান, আব্দুল মতিন, শমছুর উদ্দিন, মাষ্টার আব্দুল মালিক, তাজ উদ্দিন, মজিদ আলী, রফিক উদ্দিন, বজলুর রহমান হেলাল ও আম্বিয়া প্রমুখ।

গ্রামবাসীর পক্ষে-মোঃ ওলিউর রহমান, যুগ্ম আহ্বায়ক, কানাইঘাট উপজেলা আওয়ামীলীগ, মোবা ঃ ০১৭১১-৯১১৪৬১। (প্রেস বিজ্ঞপ্তি)


(0)





এস,এম, জহুরুল ইসলাম

via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/29/4498.html/

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi