এম.মুসলিম চৌধুরী, শ্রীমঙ্গলঃ মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মাইক্রবাস-সিএনজি মুখোমুিখ সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩জন। ২৬ অক্টোবর শনিবার সন্ধা ৬টায় রাজনগর উপজেলার ময়নার মিয়ার দোকানের সামনে এ ঘটনাটি ঘটেছে। নিহতরা হলেন, পাবেল মিয়া (২৫) ও বিশ্বজিত (২৮)। প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি রাজনগর শহরে যাচ্ছিল পথে ময়নার দোকান এলাকায় ফেঞ্চুগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুই জন নিহত হন।পুলিশ লাশ উদ্বার করে মৌলভীবাজার মর্গে পাটায়। আহতদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।









0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন