.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

৩০ অক্টোবর, ২০১৩

ছাত্রলীগ যুবদলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া,সংঘর্ষ:আহত ১০


sunamgong1 মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জে ছাত্রলীগ ও যুবদলের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে ১০জন নেতাকর্মী আহত হয়েছে। আহতরা হলেন-উপজেলা ছাত্রলীগের কর্মী শাহান মিয়া,রয়েল মিয়া,আল-আমিন। অন্যদিকে উপজেলা যুবদল নেতা তৈয়ব আলী,জমিয়ত নেতা খলিলুর রহমান,আব্দুল ওয়াদুদসহ ১০জন আহত হয়েছে। এঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায়। স্থানীয়রা জানায়,টানা ৬০ঘন্টা হরতালের সমর্থনে ও হরতালের প্রতিবাদে পাল্টাপাল্টি মিছিল নিয়ে জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের নোয়াখালী বাজারে যুবদল ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এঘটনায় উভয় গ্রুপের ১০জন নেতাকর্মী আহত হয়। তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনার পর ঘটনাস্থলে দাঙ্গা পুলিশ মোতায়ন করা হয়। জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আনসার উদ্দিন বলেন,আমাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের ক্যাডাররা অর্তকিত হামলা চালিয়েছে। অন্যদিকে জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরন বলেন, হরতালের প্রতিবাদের মিছিল করায় জামায়াত-শিবিরের লোকজন আমাদের নেতাকর্মীদের উপর ইট-পাটকেল নিক্ষেপ করে। দক্ষিণ সুনামগঞ্জ থানার ওসি আল-আমিন বলেন,বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে,ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।


(6)





এস,এম, জহুরুল ইসলাম

via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/30/4521.html/

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi