মাহমুদ আলম,ছাতক, প্রতিনিধিঃ ছাতকে ট্রাকের ধাক্কায় ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। গতকাল বুধবার সকালে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর পয়েন্ট এলাকায় এঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মোহন মিয়া (৫০)। সে বি-বাড়িয়া জেলার নবীনগর উপজেলার লাউড়-ফতেহপুর ইউনিয়নের হাজিপুর গ্রামের মৃত আব্দু মিয়ার পুত্র। সে উপজেলার গেবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টের ভিআইপি বিস্কুট ফ্যাক্টরীর ভ্যান চালক হিসেবে দীর্ঘদিন থেকে চাকুরী করছিল। ঘটনার সময় ফ্যাক্টরীর উৎপাদিত মালামাল ভ্যান গাড়ীতে করে ছাতকের উদ্দেশ্যে আসার পথে তাজপুর নামক স্থানে পৌছলে পেছন থেকে একটি ট্রাক ভ্যান গাড়ীতে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোহন মিয়ার মৃতু হয়। এসময় স্থানীয় লোকজন ট্রাক আটক করতে পারেনি। প্রত্যক্ষদর্শী রায়সন্তেুাষপুর গ্রামের হাজি আব্দুল আজিজ জানান, ঘটনার সময় মোহন মিয়া বিস্কুট ভর্তি ভ্যানগাড়ী নিয়ে ছাতকের দিকে যাবার পথে সিলেট থেকে আসা একটি ট্রাক ভ্যানগাড়ীর পেছনে ধাক্কা দিলে সে রোডের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। তবে ঘাতক ট্রাককে আটকানো যায়নি বলে তিনি জানান। এসময় তকিপুর গ্রামের আলাউদ্দিন, হাসনাবাদ গ্রামের আনোয়ার মিয়া প্রমূখ উপস্থিত ছিলেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে প্রেরন করেছে।
(0)
এস,এম, জহুরুল ইসলাম
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/31/4588.html/








0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন