.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২৭ নভেম্বর, ২০১৫

সিলেটে জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন

ফরিদপুর জেলার সাধারণ সম্পাদকের অলোক সেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে জেলা ও মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের মানববন্ধন আজ শুক্রবার

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের ফরিদপুর জেলার সাধারণ সম্পাদক অলোক সেনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ ২৭ নভেম্বর শুক্রবার সকাল ১১টায় সিলেট ঐতিহাসিক কোর্ট পয়েন্টে এক মানববন্ধন অনুষ্ঠিত হবে।
উক্ত মানববন্ধনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সকল নেতৃবৃন্দ সহ সিলেটের সর্বস্তরের জনসাধারণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন সিলেট জেলা শাখার সভাপতি বিরাজ মাধব চক্রবর্তী মানস, সাধারণ সম্পাদক অসিত ভট্টাচার্য্য, মহানগর সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা ও সাধারণ সম্পাদক প্রদীপ কুমার দেব প্রমুখ।



via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1MGn0vZ

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi