সুরমা টাইমস ডেস্কঃ কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর একটি গাড়ি খাদে পড়ে দুই সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন সেনা। রবিবার রাত ৮টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের খুটাখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই সৈনিক হলেন শফিকুর রহমান ও মো. নাঈম। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশের চকরিয়া সার্কেলের এএসপি মো. মাসুদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সেনাবাহিনীর একটি জিপ চকরিয়া থেকে রামুতে যাওয়ার পথে খুটাখালী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। আহতদের চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1KUrDlh








0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন