.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২৩ অক্টোবর, ২০১৫

সিলেটে হোটেলে আটক রেখে যুবতীকে গণধর্ষণ, থানায় মামলা

rapedসুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীর এয়ারপোর্ট থানাধীন হোটেল হিল সাইড হলিডে হোম নামের আবাসিক হোটেলে এক যুবতী আটকে রেখে গণধর্ষণের ঘটনা ঘটেছে।
এঘটনায় ধর্ষণের শিকার ওই যুবতী বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে এয়ারপোর্ট থানায় নারী ও শিশু নির্যাতন আইনে গত মঙ্গলবার মামলা নং-১৬ দায়ের করেন। মামলার এজহার নামীয় আসামিরা হচ্ছে- কানাইঘাট থানার রাজাগঞ্জ গ্রামের রফিক উদ্দিনের ছেলে লায়েছ আহমদ (৩২), ওসমানীনগরের দৌলতপুর করুয়া বাজারের মঈন উদ্দিন (৩০), জকিগঞ্জ বিয়াবাইল (নিয়াগুল) গ্রামের মৃত আব্দুস ছোবহানের ছেলে ফুজায়েল আহমদ (২৯), একই থানার খলাদাফনিয়া গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে শরিফ উদ্দিন (২৭) ও কানাইঘাটের বড়বন্দ দালানবাড়ী গ্রামের মৃত আব্দুল হকের ছেলে ফখরুল আহমদ উরফে কায়েদে আযম (৩৫)।
মামলার এজহার সূত্রে জানা যায়, বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১১ অক্টোবর দুপুরে মামলার এজহার নামীয় আসামি লায়েছ,মঈন,ফুজায়েল সিএনজি অটোরিকশা করে ওই যুবতীকে এয়ারপোর্ট থানাধীন হোটেল হিল সাইড হলিডে হোম নামের আবাসিক হোটেলের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে ওই আসামীরা ছাড়াও মামলার এজহার নামীয় অন্য আসামীরা হোটেল কক্ষের মধ্যে জোরপূর্বক ওই যুকবতীকে গণ ধর্ষণ করে অজ্ঞান অবস্থায় ফেলে যায়।
পরবর্তীতে খবর পেয়ে ওই যুবতীকে আহত অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালের ওসিসিতে ভর্তি করেন তার খালাতো ভাই।
এ ব্যাপারে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌছুল হোসেন বলেন, জকিগঞ্জের এক যুবতীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের ঘটনায় থানায় ৫ জনকে আসামী করে মামলা হয়েছে। পুলিশ আসামীদেরকে গ্রেফতার করার জন্য তৎপর রয়েছে।



via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1W8etJM

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi