.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২২ অক্টোবর, ২০১৫

রংপুরে বিরোধীজোটের কর্মীসহ গ্রেপ্তার ৪৩

rongpur_87815রংপুরে বিশেষ অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াতের ১০ নেতাকর্মীসহ ৪৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশের কন্ট্রোল রুমের অপারেটর মো. ফরহাদ জানান, অভিযানে কোতোয়ালি থানা পুলিশ বিএনপির একজন ও জামায়াত-শিবিরের পাঁচজন, পীরগাছা থানা পুলিশ বিএনপির দু’জন এবং মিঠাপুকুর থানা পুলিশ জামায়াত-শিবিরের দু’জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া অন্যান্য মামলায় জেলার বিভিন্ন স্থান থেকে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার জয়নুল আবেদীন জানান, গ্রেপ্তার বিএনপি ও জামায়াত-শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, গাড়িতে অগ্নিসংযোগ ছাড়াও নাশকতার অভিযোগে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। তাদের পুলিশি হেফাজতে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।



via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1jC6eVf

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi