.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২৫ অক্টোবর, ২০১৫

মাওলানা নাজির হোসাইনের ইন্তেকালে সিলেট মহানগর জামায়াতের শোক

Nazirবিশিষ্ট আলেমে দ্বীন, দক্ষিণ সুরমা হযরত আলী (রা:) একাডেমীর প্রিন্সিপাল, ইসলামী ছাত্রশিবির সিলেট জেলার সাবেক প্রচার সম্পাদক ও দক্ষিণ সুরমা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা নাজির হোসাইন-এর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ। শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
রোববার এক শোক বার্তায় সিলেট মহানগর জামায়াতের আমীর এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, নায়েবে আমীর হাফিজ আব্দুল হাই হারুন ও মো: ফখরুল ইসলাম, সেক্রেটারী মাওলানা সোহেল আহমদ বলেন- মাওলানা নাজির হোসাইনের ইন্তেকালে সিলেটবাসী একজন প্রজ্ঞাবান আলেমকে হারাল । যা সহজে পুরন হবার নয়। ইসলামী আন্দোলনের ময়দানে সদা তৎপর মাওলানা নাজির হোসাইন ছিলেন দক্ষিণ সুরমা তথা সিলেটের একজন সম্ভাবনাময় আলেম। আল্লাহ তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন ও তাঁর পরিবারবর্গকে এই শোক সইবার শক্তি দিন। আমীন।



via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1GpXax1

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi