.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২৪ অক্টোবর, ২০১৫

শ্বশুরবাড়িতে শ্বাসরোধে স্ত্রীকে হত্যা, কৌশলে পলায়ন

afsana aktar mimসুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর শ্যামপুরে শ্বশুরবাড়িতে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যা করেছেন এক স্বামী। হত্যা পর কেউ যেন তা টের না পান সেজন্য দীর্ঘসময় স্ত্রীকে জড়িয়ে ছিলেন। পরে কৌশলে সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়েছেন স্বামী মহসিন।
আজ শনিবার ভোররাতে রাজধানীর শ্যামপুরের ৯৪৩ নম্বর নতুন আলী বহরে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম আফসানা আক্তার মিম (১৯)। তার বাবার বাসায় তিনি হত্যাকাণ্ডের শিকার হন।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে মিমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
পরিবারের লোকজনের দাবি, ভোররাতে হত্যা করে যাতে কেউ বুঝতে না পারে সে জন্য সকাল ১০টা পর্যন্ত লাশ জড়িয়ে ধরে শুয়েছিলেন স্বামী মহসিন। পরে কৌশলে পরিবারের লোকজনের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যান তিনি।



via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1WaEV08

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi