.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

০৪ অক্টোবর, ২০১৫

জগন্নাথপুরে ৬০ বছরের বৃদ্ধার প্রেম : অতঃপর বিয়ে

Babul and malaসুরমা টাইমস ডেস্কঃ জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর গ্রামে ৬০বছর বয়সের মহিলার সাথে ২৭ বছর বয়স্ক যুবকের প্রেম ও অতঃপর বিয়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্যর সৃষ্টি করেছে।
জানা গেছে, স্বামীর মৃত্যুর পর থেকে উপজেলার প্রভাকরপুর গ্রামের মালা বেগম (৬০) দীঘদিন ধরে একাই স্বামীর সহায় সম্পত্তি রক্ষনাবেক্ষন করে আসছেন। বেশ কিছু দিন ধরে তিনি একই এলাকায় বসবাসকারী সুনামগঞ্জের মাছুমদিঘীর পাড়ের বাসিন্দা দিনমজুর বাবুল মিয়ার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষা শুরু হলে এলাকাবাসী এ নিয়ে সরব আলোচনা শুরু করেন। শেষপযর্ন্ত এলাকাবাসীর উপস্থিতিতে বাবুল মিয়া (২৭) এর সাথে মালা বেগমের বিয়ের ব্যবস্থা করা হয়।
গতকাল আনুষ্ঠানিকভাবে এবিয়ে ধমীয় বিধি মোতাবেক সম্পন্ন হয়। অসম বিয়ের এই ঘটনায় এলাকাবাসীর মধ্যে ব্যাপক চাঞ্চল্যর সৃষ্টি করেছে। এলাকার এক বাসিন্দা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান প্রেম মানে না জাতি ধর্ম বয়স ধনী গরিব এই বিয়ে আবারও তা প্রমাণ করল।



via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1Rp3FAK

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi