.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২১ অক্টোবর, ২০১৫

কর্মজীবী লীগের জৈন্তাপুর উপজেলা পূর্ণাঙ্গ ও মোগলা বাজার থানায় আহবায়ক কমিটি ঘোষণা

বাংলাদেশ আওয়ামী কর্মজীবী লীগ-সিলেট জেলা শাখার জৈন্তাপুর উপজেলার পূর্ণাঙ্গ ও মোগলা বাজার থানার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এ.এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু‘র উপস্থিতিতে সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম কাউছার আহমদ স্বাক্ষরিত জৈন্তাপুর উপজেলার পূর্ণাঙ্গ ও মোগলা বাজার থানার আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। গত সোমবার সিলেট নগরীর একটি অভিযাত হোটেলে আয়োজিত কর্মীসভা ও সংর্বধনা অনুষ্টানে এ কমিটি ঘোষণা করা হয়।
এতে জৈন্তাপুর উপজেলা আজিজ আহমদ খালেদকে সভাপতি ও ফরিদ আহমদকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। মোগলা বাজার থানায় মো. মাসুক মিয়ার নাম ঘোষণা করে আহবায়ক কমিটি দেওয়া হয়েছে।
এদিকে, একই সময় একই স্থানে এম এ কুদ্দুস বাংলাদেশ আওয়ামী কর্মজীবী লীগ‘র কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মনোনিত হওয়ায়। সিলেট জেলা ও মহানগর শাখার পক্ষ থেকে এক সংর্বধনার আয়োজন করা হয়। সংর্বধনা অনুষ্টানে বাংলাদেশ আওয়ামী কর্মজীবী লীগ সিলেট জেলা সভাপতি অ্যাডভোকেট মিছবাহ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একে এম কাউছার আহমদ‘র পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এ.এফ মো. রুহুল আনাম চৌধুরী মিন্টু। এ সময় নেতৃবৃন্দ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নব মনোনিত প্রচার ও প্রকাশনা সম্পাদককে ক্রেষ্ট দিয়ে সম্মাননা জানান। বিজ্ঞপ্তি



via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1LLdOHs

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi