.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২২ অক্টোবর, ২০১৫

গোয়াইনঘাটে তোয়াকুল ইউপির সাবেক চেয়ারম্যান রহিম উদ্দিন আর নেই

আজ সকাল ১১টায় জানাজা, বিভিন্ন মহলের শোক

Rohimমোহাম্মদ ফখরুল ইসলাম : সোনার বাংলা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি তোয়াকুল ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান গোয়াইনঘাট ঊপজেলা বিএনপি নেতা রহিম উদ্দিন মাষ্টার ইন্তেকাল করিয়াছেন । ইন্নালিল্লাহি ও ইন্নাইলাইহির রাজিউন । তিনি গতকাল বুধবার বেলা ২ঘটিকার সময় বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইবনেসিনা হাসপাতালে শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আজ বৃহষ্পতিবার সকাল ১১টায় সোনার বাংলা উচ্চবিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। উনার মৃত্যুতে গুটা এলাকায় শোকের হাওয়া বইছে। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক স্বন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। শোক প্রকাশ কারীরা হলেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য এবং সিলেট ৪-আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, সিলেট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সিলেট ৪-আসনের সাবেক সংসদ দিলদার হোসেন সেলিম, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগ‘র সভাপতি মোঃ ইব্রাহিম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও লেঙ্গুড়া ইউপি চেয়ারম্যান লুৎফুল হক খোকন, তোয়াকুল ইউপি চেয়ারম্যান মোহাম্মদ লোকমান, সিলেট’ল কলেজ ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফখরুল ইসলাম,রস্তমপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল কেন্দ্রিয় নির্বাহী কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা আহবায়ক এডভোকেট আল আসলাম মুমিন, নন্দিরগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি জামাল উদ্দিন ও গোয়াইনঘাট উপজেলা ছাত্রলীগের সভাপতি মিছবাহ উদ্দিন, তোয়াকুল ইউনিযন বিএনপির সাধারণ সম্পাদক শামসুদ্দিন আল আজাদ, সাংগঠনিক সম্পাদক খায়রুল আমিন, উপজেলা ছাত্রদল নেতা জিয়া উদ্দিন জিয়া প্রমূখ। শোক প্রকাশকারীরা এক বার্তায় নিহতের রুহের মাগফেরাত কামনা করেন ।



via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1MFhx5H

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi