শাবি প্রতিনিধি : সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) গণিত বিভাগের প্রথম পুনর্মিলনীর সাধারণ সভা আগামী ৩০ অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। প্রথম পুনর্মিলনী-২০১৬ এর আয়োজক কমিটি কর্তৃক ঐদিন সন্ধ্যা ৬টায় সিলেট নগরীর জিন্দাবাজারের ভোজনবাড়ি রেস্টুরেন্টে সাধারণ সভা আহ্বান করা হয়েছে।
সভায় সান্ধ্যকালীন নাস্তার পাশাপাশি পুনর্মিলনী নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে বলে জানান পুনর্মিলনী আয়োজক কমিটির সদস্য-সচিব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম। সিলেট শহরে অবস্থানরত বিভাগের প্রাক্তন সকল শিক্ষার্থীদের সভায় অংশগ্রহণের জন্য কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। সভায় সকলের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য ২৬ অক্টোবর সোমবারের মধ্যে মুঠোফোনে (০১৭৭৫৪৮৪৯৯০) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1GrabX8








0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন