.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২৫ অক্টোবর, ২০১৫

গুসি শান্তি পুরস্কার পেলেন শাইখ সিরাজ

shikh siraj_88193999সুরমা টাইমস ডেস্কঃ টেলিভিশনে তিন দশকেরও বেশি সময় উন্নয়ন সাংবাদিকতা ও দারিদ্র দূরীকরণে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ফিলিপিনের গুসি পিস প্রাইজ পেয়েছেন কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। আগামী ২৫ নভেম্বর ফিলিপিনের রাজধানী ম্যানিলার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এক অনাড়ম্বর অনুষ্ঠানে তার হাতে এই পুরস্কার তুলে দেবে প্রতিষ্ঠানটি গুসি পিস ফাউন্ডেশন।
শাইখ সিরাজের সঙ্গে এ বছর এই পুরস্কার পাচ্ছেন বেলারুশের সাবেক প্রেসিডেন্ট শিক্ষাবিদ স্ট্যারিসলাভ শুশকেভিচ, অস্ট্রিয়ার বিজ্ঞানী ড. গানথের বন, চীনের মানবাধিকার ব্যক্তিত্ব ড. হুয়াং জিয়েফু। এর আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদাপূর্ণ এই পুরস্কারে ভূষিত হন।
শাইখ সিরাজ কৃষি ও উন্নয়ন সাংবাদিকতায় সুদীর্ঘ পথচলার স্বীকৃতি হিসেবে ১৯৯৫ সালে লাভ করেন দেশের অন্যতম সম্মানসূচক জাতীয় পুরস্কার একুশে পদক, ২০০৯ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা ক্ষুধার বিরুদ্ধে সফল ও কৃতিত্বপূর্ণ সাংবাদিকতার জন্য প্রদান করে এ এইচ বুর্মা অ্যাওয়ার্ড। এছাড়া তিনি জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে অর্ধশতাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। শাইখ সিরাজ চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।



via Sylhet News | সুরমা টাইমস http://ift.tt/1OZG0r0

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi