.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২৯ অক্টোবর, ২০১৩

মৌলভীবাজারে ২য় দিনের হরতাল বিচ্চিন্ন ঘটনার মধ্যে দিয়ে অতিবাহিত


Hortal মৌলভীবাজার থেকে,আব্দুল হাকিম রাজঃ হরতালের ২য় দিনে মৌলভীবাজার জেলায় পিকেটিংয়ে সংবাদপত্রের গাড়ী ভাংচুরসহ মৌলভীবাজারে দ্ধিতীয় দিনের হরতালে জনদূর্ভোগ চরম আকার ধারন করেছে। ১৮ দলীয় জোট জেলা শহরের প্রবেশমুখ কুলাউড়া সড়কের পুরাতন চাদনীঘাট পেট্রোলপা¤প এলাকাসহ কালেঙ্গা সড়কে সরকারি কলেজের সম্মুখে ৫টি স্থানে ভোর ৬ টা থেকে টিম লিডার নিয়োগের মাধ্যমে পিকেটাররা বন্ধ করে দেয় শহরের সংযোগ সড়কগুলো।এছাড়া প্রতিটি উপজেলার বিভিন্ন বাজারে ভোর থেকে পিকেটাররা মিছিল সমাবেশের মাধ্যমে পিকেটিং করে। রোববারের হরতালে কুলাউড়া উপজেলা আওয়ালীগের সাধারন স¤পাদক রফিকুল ইসলাম রেনু ১৮ দলীয় জোটের তোপের মুখে তার দলীয় কার্যালয়ে নেতাকর্মীসহ কয়েক ঘন্টা অবরুদ্ধ ছিলেন। সোমবার দুপুরে ১৪ দলীয় কিছুসংখ্যক নেতাকর্মীকে নিয়ে হরতালের প্রতিবাদে মিছিল সমাবেশ করতে দেখা গেছে। রাজনগর উপজেলায় সকাল ১০ টায় ছাত্রলীগ হরতালের প্রতিবাদে মোটর সাইকেল শোভাযাত্রা করে। উপজেলার মোকামবাজারে ভোর ৭ টা থেকে পিকেঠাররা রাস্তায় দুটিস্থানে টায়ার জ্বালিয়ে বেলা ২টা পর্যন্ত ছাত্রললের কর্মীরা বাজারে মহড়া দেয়। বিকাল ৪ টার দিকে ছাত্রলীগ কর্মীরা সংঘবদ্ধ হয়ে হরতাল বিরোধী মিছিল করতে চাইলে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়।পরে স্থানীয় নেতৃবৃন্ধের মধ্যস্থতায় পরিস্থিতি স্বাভাবিক হয়।শ্রীমঙ্গল উপজেলায় পিকেটারদের হামলা ও নির্যাতনের অভিযোগে আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ বাদী হয়ে বিএনপির উপজেলা স¤পাদক ইদ্রিছআলীসহ ৭ জনকে অভিযুক্ত করে সোমবার দুপুরে শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেছেন। এদিকে পিকেটিংকালে জেলাসদরের জুগিডর এলাকা থেকে বিকাল ৩টায় সুলতান ও রফিক নামে ২ বিএনপি কর্মীকে আটক করেছে মডেল থানাপুলিশ। অপরদিকে সকাল ১০টায় জুড়ী উপজেলায় সংবাদপত্রবাহী পিকআপ ভাংচুরসহ চালককে পিটিয়ে আহত করে পিকেটাররা।


(0)





এস,এম, জহুরুল ইসলাম

via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/29/4493.html/

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi