মৌলভীবাজার থেকে আব্দুল হাকিম রাজঃ মৌলভীবাজারে কমলগঞ্জ উপজেলার ধলাইপার এলাকা থেকে বুধবার তাসলিমা আক্তার (১৮) নামে এক তরুনীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। সকাল ১০ টায় উপজেলার মাধবপুর ইউনিয়নের ধলাইপার গ্রামের আইযুব আলীর বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিহার রঞ্জন নাথ জানান,পরিবারের লোকজন সকালে তাসলিমা আক্তারের লাশ ঝুলন্ত অবস্থায় শোয়ার ঘরে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার হাসপাতাল মর্গে প্রেরন করে।
(0)
এস,এম, জহুরুল ইসলাম
via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/31/4584.html/








0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন