.bangla { font-family: SolaimanLipi, Rupali, "Times New Roman", Serif, Vrinda; font-size: 15pt; }
Blogger Widgets

২৯ অক্টোবর, ২০১৩

সুনামগঞ্জে এক যুবতীসহ ইউনিয়ন চেয়ারম্যান আটক


মোজাম্মেল আলম ভূঁইয়া,সুনামগঞ্জ জেলা প্রতিনিধিঃ সুনামগঞ্জে এক যুবতীসহ এক ইউনিয়ন চেয়ারম্যানকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন-ফেনী জেলা সদরের বাসিন্দা খোকন রহমানের স্ত্রী কলি বেগম (২৫) ও সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ১নং রফিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সিলেট মদন মোহন কলেজের সাবেক ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর চৌধুরী (২৮)। তিনি রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামের মুকুট চৌধুরী হরফে তাজ মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, গতকাল সোমবার রাত সাড়ে ৭টায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের দিরাই রাস্তার পয়েন্ট প্রাইভেট কার (ঢাকা-মেট্রো-গ-৭১৬৫) এর ভিতরে অসামাজিক কর্মকান্ড করার সময়,গোপন সংবাদের ভিত্তিতে ওই যুবতী ও চেয়ারম্যানকে তাদের ব্যবহৃত প্রাইভেট করাসহ আটক করা হয়। সুনামগঞ্জ মডেল থানার ওসি এনামুল হক এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


(0)





এস,এম, জহুরুল ইসলাম

via Daily Surmar Dak http://surmardak.com/2013/10/29/4507.html/

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন

 

সাম্প্রতিক সংবাদ

সর্বাধিক পঠিত

সাম্প্রতিক সংবাদ

সম্পাদক ও প্রকাশকঃ এস,এম, জহুরুল ইসলাম, দৈনিক সিলেট ভুমি কার্যালয়:- ইদ্রিছ মার্কেট-১৪/২,সিলেট-৩১০০ থেকে প্রকাশিত। Email: sylhetbhumi2013@gmail.com, Mobile: 01714-674551, .সর্ব স্বত্ব সংরক্ষিতঃ দৈনিক সিলেট ভুমি-২০১৩।> Copyright ©> Sylhet News-Sylhet Bhumi Design by DINAR-01717092424 | Theme by Sylhet Bhumi | Powered by Sylhet Bhumi